- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ছাতকে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধেচাঁদাবাজীর অভিযোগে পাল্টা সংবাদ সম্মেলন

- Advertisement -

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে ইউনিয়ন পরিষদের নামে নদীপথে চাঁদাবাজী এবং বালু মহাল ইজারাদারদের নাম উল্লেখ করে আপত্তিকর বক্তব্য দেয়ার প্রতিবাদে উপজেলার ইসলামপুর ইউপি চেয়াম্যান এড. সুফী আলম সোহেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পাথর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়াপরম্যান সুফি আলম সোহেলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নামে নদীপথে চাঁদাবাজীর অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেটের কোম্পানীগঞ্জ পিয়াইন নদী বালু মহালের ইজারাদার সুজন মিয়া। লিখিত বক্তব্যে অভিযোগ তুলে বলা হয়, চেয়ারম্যানের নেতৃত্বে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘ ২ বছর ধরে ভাসমান নদীতে চলাচলরত নৌ-যান থেকে চাঁদা আদায় করে আসছেন। ইউনিয়ন পরিষদের নাম ও প্যাড ব্যবহার এবং ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক ও অবৈধভাবে চাঁদা আদায়ে লিপ্ত রয়েছেন। এসব অবৈধ চাঁদাবাজী বন্ধ রাখার কথা বললে কোম্পানীগঞ্জের চাটিবহর-আমবাড়ী গ্রামের হাজী তৈমুজ আলীর পুত্র বালু মহাল ইজারাদার সুজন মিয়া এবং ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ব্যবসায়ী হাজী বুলবুল আহমদের উপর চরমভাবে ক্ষীপ্ত হয়ে উঠেন। তার চাঁদাবাজীর বিষয়টি ধামাচাপা দিতে সংবাদ সম্মেলনের নামে ইউপি চেয়ারম্যান ইজারাদারদের নাম উল্লেখ করে মনগড়া, মিথ্যাচার ও আপত্তিকর বক্তব্য প্রদান করেন। রিখিত বক্তব্যে আরো বলা হয় ছাতক, কোম্পনীগঞ্জ ও দোয়ারা উপজেলার নদী পথে কারা চাঁদাবাজীতে লিপ্ত রয়েছে তা প্রশাসন অবগত রয়েছে। ইসলামপুর ইউনিয়নের রশিদ দিয়ে প্রতি কার্গো, বাল্কহেড থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এ ছাড়া সীমান্তের বিভিন্ন স্পটের চোরাচালানীদের কাছ থেকে তিনি আদায় করছেন অবৈধ আর্থিক সুবিধা। তার এসব অপকর্ম আড়াল করতেই বৈধ ইজারাদার ও ব্যবসায়ীদের নামে এসব মিথ্যাচার সম্বলিত বক্তব্য দিয়েছেন। এসব অপকর্ম থেকে বিরত থাকার আহবান জানানো হয় লিখিত বক্তব্যে। অন্যতায় ব্যবসায়ীদেও সাথে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের হুমকীও দেয়া হয়।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -