- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ ও বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

- Advertisement -

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ জন এবং বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু হয়েছে। জেলার দোয়ারাবাজারে ২ জন, জামালগঞ্জ ও ছাতক উপজেলায় ২ জন বজ্রপাতে এবং বিশ্বম্ভরপুরে ১ জন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০), একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে জেলার জামালগঞ্জ উপজেলায় রাত সাড়ে ১২টার দিকে পৃথক বজ্রপাতে শরিফ মিয়া (৩৫) নামের আরেক জেলের মৃত্যু হয়।

শরীফ মিয়া উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ির পাশে রাতে নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

অপরদিকে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মতুরকান্দি গ্রাম সংলগ্ন রাতের কোনো এক সময়ে বিদ্যুৎ ট্রান্সমিটারে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে স্থানীয় গ্রামের লোlকজন ট্রান্সমিটার খুঁটির নিচে সরঞ্জামসহ তার মরদেহ দেখতে পান। তবে, তাৎক্ষণিক তার পরিচয় জানা সম্ভব হয়নি।

গ্রামের লোকজন ধারণা করছেন রাতের আধারে বিদ্যুৎ ট্রান্সমিটার চুরি করতে এসে তার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

এদিকে রোববার সকালে ছাতক মল্লিকপুর গ্রামের পাশের হাওরে সুন্দর আলী নামের আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্বম্ভরপুরে একজন মারা গেছেন,

 

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -