- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

সাবেক কাউন্সিলর আফতাবের বাসা যেন অস্ত্রের কারখানা, যৌথ বাহিনীর অভিযান

- Advertisement -

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায়  অভিযান চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় আফতাব হোসেনকে বাসায় পাওয়া যায়নি বা কাউকে আটক করা হয়নি।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে যৌথ বাহিনী মহানগরের পীরমহল্লাস্থ কাউন্সিলর আফতাবের বাসায় অভিযান চালায়। এসময় আফতাব হোসেনকে বাসায় পাওয়া যায়নি। তবে তার বাসা থেকে ২৫টি চাকু, ৪টি রাম দা, চাইনিজ কুড়াল ১টি ও ৬টি ওয়াকিটকি জব্দ করা হয়। এসময় কাউকে আটকও করা হয়নি।

পরে সেগুলো সিলেটের এয়ারপোর্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে যৌথ বাহিনী।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান সিলেটভিউ-কে বলেন- এ ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেছে। এই মামলায় একমাত্র আসামি আফতাব হোসেন।

উল্লেখ্য, সিলেট মহানগরে আতঙ্কের নাম ছিলো আফতাব হোসেন খান। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় ক্ষমতার অব্যবহার ঘটিয়ে গত ১৫ বছর তার বাহিনী প্রায়ই প্রকাশ্যে দেখাতো অস্ত্রের ঝনঝনানি। সিসিকের গত নির্বাচনে আফতাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আফতাব হোসেন খাঁন কারাবরণও করেছেন। পরে জামিনে মুক্ত হন।

এদিকে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আফতাব হোসেনও গা-ঢাকা দিয়ে পালিয়ে যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রথমে তিনি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত যান, পরে সেখান থেকে পাড়ি জমান লন্ডনে।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -