- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ব্যবসায়ীদের গলার কাঁটা শয়তানখালী সেতু

- Advertisement -

২০২১ সালের ডিসেম্বরে ধর্মপাশা উপজেলার মধ্যবাজারে অবস্থিত শয়তানখালী সেতুটি দেবে যেতে শুরু করে। পরে এক সময় সেতুটি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে যায়। তখনই সেতুটির ওপর দিয়ে পথচারী ও যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। পরে সেতুর দক্ষিণ দিকে বাঁশের চাটাই দিয়ে পারাপারের ব্যবস্থা করে দেওয়া হয়। ওই চাটাই দিয়ে পারাপার হতে গিয়ে পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সেতুর টেন্ডার প্রক্রিয়া ও ঠিকাদার নিয়োগে দীর্ঘসূত্রিতায় সীমাহীন দুর্ভোগে পড়েন কান্দাপাড়া, মহদিপুর, মেউহারী, ঘুলুয়া, রাজাপুর, হলিদাকান্দা, আবুয়ারচর, মহিষের বাতান, নোয়াবন্দ, কামলাবাজ, ফাতেমানগর, লংকাপাথারিয়া, ভাটকপুরসহ ১৫/২০টি গ্রামের মানুষ। এতে সদর বাজারে মানুষের আনাগোনা কমে যাওয়ায় পশ্চিমবাজারে ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে।
এলজিইডির হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গত বছর সেতুটির নির্মাণ শুরু হলেও এখন পর্যন্ত সেতুটির ২০ ভাগ কাজও সম্পন্ন হয়নি। ফলে দীর্ঘ চার বছরে ব্যবসায়ীরা ঋণগ্রস্থ হয়ে ব্যবসা ছেড়েছেন অনেকেই।
এদিকে সেতুটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে বুধবার দুপুরে উপজেলার মধ্যবাজারে ধর্মপাশা উপজেলার শিক্ষার্থী ও জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে শিক্ষার্থী শরীফুজ্জামান বারির পরিচালনায় বক্তব্য দেন, ব্যবসায়ী মোজাম্মেল হক, আলী নূর, হাবিবুর রহমান, হাফিজুল ইসলাম, রাসেল আহমেদ, শিক্ষার্থী ফারুক আহমেদ প্রমুখ।
ওই প্রকল্পের অধীনে ৩৭ মিটার দৈর্ঘে্যর শয়তানখালী সেতু নির্মাণসহ ধর্মপাশা থানার সামনে থেকে বাহুটিয়াকান্দা পর্যন্ত ১ হাজার ৪০০ মিটার সড়ক ও একটি কালভার্ট নির্মাণের জন্য ৯ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ৪৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ কাজ বাস্তবায়নের জন্য মাহবুব এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিযুক্ত করে গত বছরের ২৬ মার্চ কার্যাদেশ দেয় এলজিইডি। আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেতু ও সড়ক নির্মাণের কাজ শেষ করার সময়সীমা বেধে দেওয়া হয়। ব্যবসায়ীরা মানববন্ধনে অভিযোগ করেন, সড়ক নির্মাণে অনিয়ম করা হয়েছে। এখন পর্যন্ত সড়কে কাজও শেষ হয়নি। দীর্ঘ সময় ধরে সড়কের কাজ করায় বাজারের সার্বিক পরিবেশ বিনষ্ট হয়েছে। এখনও কালভার্টটিও নির্মাণ করা হয়নি।
ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, শয়তান খালী সেতুটি এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেতুটি নির্মাণ না হওয়ায় ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
ব্যবসায়ী আলী নূর বলেন, সেতুটি দ্রুত নির্মাণের জন্য আমরা বারবার সংশ্লিষ্ট কতৃর্পক্ষের সাথে কথা বলেছি। ঠিকাদারের গাফিলতির কারণে এখন পর্যন্ত সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্রেতারা বাজারে না আসায় আমরা ব্যবসায়ীরা বিপাকে পড়েছি। পূর্ব বাজার যেতে হলে এক কিলোমিটার জায়গা ঘুরে যেতে হয়। যা খুব দুঃখজনক।
ঠিকাদারী প্রতিষ্ঠানের নিযুক্ত ম্যানেজার আবুল কালাম আজাদ বললেন, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে। আশা করা যায় আগামী ৩—৪ মাসের মধ্যে সেতুর কাজ শেষ করা যাবে। সড়কের ১০০ মিটার কাজ বাকি আছে। খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় জায়গা সংক্রান্ত কিছুটা ঝামেলা থাকায় তা করা সম্ভব হচ্ছে না। কালভার্ট নির্মাণ করলে কালভার্টের বিল পাবো, নয়তো নয়।
উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বললেন, ওয়ারটার লেভেল থেকে ৮ ফুট গভীরে বেইজ ঢালাই করতে হবে। কিন্তু সেখানে পানি থাকায় এখনই কাজ শুরু করা যাচ্ছে না। কাজ শুরু করতে আরও কিছু সময় লাগবে। এক্ষেত্রে সময় বর্ধিত করার জন্য উর্ধ্বতন কতৃর্পক্ষের কাছে আবেদন করা হবে।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -