- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

- Advertisement -

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে জামিন শুনানির সময় বাদী পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না।

বুধবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুরের এ আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ।

আব্দুল হামিদ বলেন, ‘অসুস্থতা ও বয়স বিবেচনায় আদালত এম এ মান্নানের জামিন দিয়েছেন। আদালতের রায়ে আমরা খুশি।’

এর আগে বেলা ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির পূর্বে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের হট্টগোলের কারণে শুনানি না করে এজলাস ছাড়েন বিচারক মো. হেমায়েত উদ্দিন।

পরে আদালত আজ বেলা আড়াইটাই মামলার জামিন শুনানির সময় নির্ধারণ করে দেন।

বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, নির্ধারিত আদালতে জামিন না পেয়ে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ। এ জাতীয় মিস কেসের ক্ষেত্রে এক সপ্তাহ পরে শুনানির জন্য তারিখ দেওয়া হলেও এখানে অস্বাভাবিক প্রক্রিয়ায় শুনানির তারিখ দেওয়া হয়েছে। আদালতে আমরা এর প্রতিবাদ করেছি। এ সময় দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনূর আলী বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আমাদের মনে হয়েছে বাদীপক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী শুনানিতে বাদীপক্ষ অংশ নেবে কি না আলোচনা করে জানাব।

আসামি পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, জামিন পাওয়া আসামির অধিকার। কিন্তু বাদীপক্ষ আদালতে হট্টগোল করেছেন। আমরা শুনানিতে অংশ নিয়ে জামিন চাইব।

উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে  আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্র-জনতা আহত হন। ওই ঘটনায় নির্দেশদাতা হিসেবে এমএ মান্নানসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ছোটভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় এমএ মান্নানকে।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -