- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

- Advertisement -

সুনামগঞ্জ প্রতিনিধি: ২০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। বুধবার বেলা ৩ টায় সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন ২০ হাজার টাকা মুচলেকায় সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এই এমপির জামিন মঞ্জুর করেন।

আসামীপক্ষের আইনজীবী আব্দুল হামিদ বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এম এ মান্নানকে মামলায় আসামি করা হয়েছে। বয়স ও অসুস্থ বিবেচনায় আদালত তার জামিন মঞ্জুর করেছেন। আমরা সুবিচার পেয়েছি।
এর আগে বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে এম এ মান্নানের জামিন শুনানি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মধ্যে তুমুল হট্টগোল হয়। অস্বাভাবিক প্রক্রিয়ায় জামিন শুনানী হচ্ছে দাবি করে শুনানি বর্জন করেন বাদীপক্ষের আইনজীবীরা। তারা শুনানির জন্য সময় আবেদন করেন। কিন্তু সময়ের আবেদন আমলে না নিয়ে শুনানি অনুষ্ঠিত হয় বলে দাবি বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম। এই রায়ের মাধ্যমে আদালতের স্বাভাবিক প্রক্রিয়া বিঘিœত হয়েছে।

তিনি বলেন, আদালতে জামিন না পেয়ে গতকাল মঙ্গলবার জেলা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ। এ জাতীয় মিস কেসের ক্ষেত্রে এক সপ্তাহ পরে শুনানির জন্য তারিখ দেওয়া হলেও এখানে অস্বাভাবিক প্রক্রিয়ায় শুনানির তারিখ দেওয়া হয়েছে। আদালতে আমরা এর প্রতিবাদ করেছি। এ সময় দুপক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের ছাত্রজনতার মিছিলে হামলার মামলার ঘটনায় ১৯ সেপ্টম্বর শান্তিগঞ্জের নিজহ বাসা হিজলবাড়ী থেকে গ্রেফতার হন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এর আগে ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর পরিকল্পনা মন্ত্রী এম মান্নানসহ আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক, সাবেক এমপি মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনসহ ৯৯ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন দোয়ারাবাজার উপজেলা লক্ষ¥ীপুর ইউনিয়নের এরোয়াখাই মিছিলে আহত জহুর মিয়ার বড় ভাই হাফিজ আহমদ।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -