- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

- Advertisement -

টেস্ট সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে পারেনি সাদা বলের ক্রিকেটেও। টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার তাদের সামনে হোয়ইটওয়াশ এড়ানোর মিশন।

আজ শনিবার (১২ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

টানা দুই ম্যাচ হারের পর একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। গত দুই ম্যাচে ব্যর্থ পারভেজ হোসেন ইমন জায়গা হারাতে পারেন তৃতীয় টি-টোয়েন্টিতে। তার জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার লিটন দাসও সুবিধা করতে পারেননি, তবে অভিজ্ঞতার কারণে তার বিকল্প আপাতত নেই টিম ম্যানেজমেন্টের কাছে।

একাদশে জায়গা হারাতে পারেন জাকের আলি অনিকও। এই উইকেটকিপার ব্যাটারও এই সিরিজে পুরোপুরি ব্যর্থ। তার জায়গায় একজন বোলার খেলাতে পারে বাংলাদেশ। কারণ গত দুই ম্যাচে বোলিংয়ে বেশ ভুগেছে তারা। তাই বোলিংয়ে অপশন বাড়াতে পারে। সেক্ষেত্রে সুযোগ মিলতে পারে রাকিবুল হাসানের। এই বাঁহাতি স্পিনারের অভিষেক হতে পারে আজ।

দলে টিকে যেতে পারেন রিশাদ হোসেন। এই লেগি গত ম্যাচে বেশ খরুচে ছিলেন। তবে তার ওপর আস্থা আছে টিম ম্যানেজমেন্টের। তাছাড়া আগের ম্যাচে খেলা তিন পেসারকেই একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তানজিদ তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ (সম্ভাব্য): অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -