- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ছাতকে ভারতীয় ৭২ বোতল মদ ও ট্রাক সহ ১৫০ বস্তা চিনি উদ্ধার

- Advertisement -

 

ছাতকে থানা পুলিশের পৃথক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ এবং ১৫০ বস্তা ভারতীয় চিনি সহ জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে পৃথক স্থান থেকে মদ ও চিনি সহ তাদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই বিন আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় ৭২ বোতল এসি বø্যাক মদ সহ মাদক কারবারী ফজলুর রহমান (৫০) কে আটক করেন। সে উপজেলার কালারুকা ইউনিয়নের নজমপুর গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র। তার বসতঘরে রক্ষিত অবস্থায় মদ সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ফজলুর রহমান সহ পলাতক একই গ্রামের ছোরাব আলীর পুত্র আল আমিন(২৭)’র বিরুদ্ধে ছাতক থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা(নং-১২) রুজু করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে ফজলুর রহমাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এদিকে অপর এক অভিযানে ১৫০ বস্তা চিনি সহ ২ চোরা কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে শহরের বাসস্ট্যান্ড এরাকার একটি মার্কেটের সামন থেকে একটি মিনি ট্রাকে(নং-ঢাকা মেট্রো ড-১২-৫২০৭) বোঝাই করা ট্রাক সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার কারারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের ফজর আলীর পুত্র শফিউল আলম (২৭) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সনখলা গ্রামের আবু তাহেরের পুত্র আকতার হোসেন (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে বাস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পার্কিং করা অবস্থায় ভারতীয় চিনি ভর্তি ট্রাক সহ জড়িত দু’জনকে আটক করে। এসময় চিনির পক্ষে বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি আটককৃতরা। আটককৃত চিনির বর্তমান বাজার মুল্য সাড়ে ৭ লক্ষ টাকা বলে জানা গেছে। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করায় তাদের বিরুদ্ধে চোরা চালান নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় ১টি মামলা(নং-১৩)করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এসবের সত্যতা স্বীকার করেছেন।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -