- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

সীমান্তের ওপারে গিয়ে শ্রমিক নিখোঁজ

- Advertisement -

তাহিরপুর সীমান্তের ওপারে গিয়ে এক বারকি শ্রমিক তিনদিন হয় নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবী ওই শ্রমিককে ভারতীয় খাসিয়ারা দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ওই শ্রমিকের নাম শেখ ফরিদ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার (২২ অক্টোবর) মধ্যরাতে অবৈধপথে ১৫ থেকে ২০ জন বারকি শ্রমিক নৌকা নিয়ে লাউড়েরগড় সীমান্তের যাদুকাটা নদীর জিরো লাইন অতিক্রম করে সীমান্তের ওপারে চলে যায়। এরা ভারতীয় সীমানার অভ্যান্তরে মেঘালয় রাজ্যের নলিকাটা থানার ঘুমাঘাট বস্তি সংলগ্ন নদীতে পাথর উক্তোলন করতে থাকে। একপর্যায়ে ভারতীয় খাসিয়ারা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করে তাদের। এসময় সবাই সাঁতরে এপারে আসতে পারলেও শেখ ফরিদকে আটক করে খাসিয়ারা। পরে দা দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দেয় তাকে। সকালে সঙ্গে থাকা শ্রমিকরা এসে পরিবারকে এসব তথ্য জানায়।
শেখ ফরিদের স্ত্রী তাছলিমা বেগম জানান, সঙ্গে থাকা শ্রমিকরা তাদের বাড়িতে এসে সকালে জানিয়েছেন খাসিয়ারা কুপিয়ে তার স্বামীকে হত্যা করেছে। গত তিনদিন ধরে তার স্বামী কাজ করতে গিয়ে নিখোঁজ রয়েছেন, এখনো বাড়ি ফিরছেন না। কোন সংবাদও তারা জানতে পারছেন না।
সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, আমরা শুনেছি একজন শ্রমিক অন্যায়ভাবে ওপারে গিয়ে নিখোঁজ রয়েছেন। লোক মুখে আমরাও এমন একটি খবর শুনতে পাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত দায়িত্বশীল কোন মাধ্যম থেকে আমাদের বিষয়টি জানানো হয় নি। নিখোঁজ ব্যাক্তির পরিবার নিয়ম অনুযায়ী থানায় জিডি এন্ট্রি করতে হবে, পরে পুলিশ আমাদের জানালে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়। আমি এখনো বলতে পারছি না, তিনি সীমান্তের ওপারে গিয়ে খুন হয়েছেন বা নিখোঁজ আছেন।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -