- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

আয়কর নিয়ে ভিডিওবার্তা দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

- Advertisement -

আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, এখন থেকে ব্যাংকে গিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না, অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান।

আয়কর নিয়ে দুটো কথা বলব উল্লেখ প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দেওয়া কর-ই দিয়ে দেশের অর্থনীতি মূল চালিকা শক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়া ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন এ ব্যবস্থাই নেওয়া হয়েছে।

ড. ইউনূস বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল কর্মকর্তা-কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন থেকে এভাবে আয়কর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইন ই-রিটার্ন ও আয়কর জমা দেয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরষ্কার অর্জনের জন্য জেলায়-জেলায়, শহরে-শহরে প্রতিযোগিতা হোক। আপনার আত্মীয়স্বজন, প্রতিবেশ ও বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কীভাবে ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে হয়। তরুণ-তরুণীদের অনুরোধ করছি এ ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য। ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। পর্যায়ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেওয়ার পথ মসৃণ ও ঝঞ্ঝাট মুক্ত হোক সেই কামনা করছি।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -