- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

দিরাইয়ে ভুল চিকিৎসায় শিশু মৃ ত্যু র অভিযোগ

- Advertisement -

দিরাইয়ে ভুল চিকিৎসায় তিন মাসের শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির নাম তৌহিদ হাসান, সে শান্তিগঞ্জ উপজেলার সিন্নাতপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা সদরসহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়ছে। খবর পেয়ে বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আকরাম হোসেন অনিক, মাকসুদ আহমেদ, সৌরভ মিয়া হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমে কর্মীদের জানান, হাসপাতালের চরম অব্যবস্থাপনাই এ ঘটনার জন্য দায়ী। এই ঘটনায় সুষ্ঠ তদন্ত করতে হবে, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ দায়ের করবো।
এদিকে নিহত শিশুর স্বজনরা জানান, তিন মাসের শিশু তৌহিদ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল আমরা দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি করি, তখন তাকে ইনজেকশন দেওয়া হয়।  দ্বায়িত্বরত নার্স ইনজেকশন দেওয়ার পরই তৌহিদ জ্ঞান হারায় এবং তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার।
শিশুটির মামা বাবুল মিয়া জানান, চেখের সামনে নার্স তড়িঘড়ি করে ইনজেকশন দেয়ায় আমার ভাগ্নে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
শিশুটির বাবা হোসেন মিয়া, মামা মুন্না আহমেদ জানান, চিকিৎসকদের অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় সেখানে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম এসে বিষয়টি তদন্ত করেন।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে উত্তেজিত পরিস্থিতির সমাধান করেছে, তবে থানায় এখনো লিখিত অভিযোগ হয় নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা  ডা. ইয়াসির আরাফাত জানান, শিশুকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুর মর্মান্তিক মৃত্যুতে মায়ের আবেগের অভিযোগ মাত্র এটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, ইনজেশন পুশে ভুল করায় শিশুটি হার্ট অ্যাটাক করতে পারে।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -