- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

- Advertisement -

কর্মচারীদের বেতন ভাতা ও বোনাস না দেওয়ায় সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শরিফুল আবেদীন কমলকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ইউনিসেফের প্রাপ্ত প্রণোদনা, যাতায়াত বিল ভাউচারে জাল স্বাক্ষরের মাধ্যমে টাকা আত্মসাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে ড. শরিফুল আবেদীন কমলকে  প্রত্যাহারের দাবিও জানানো হয়।
মঙ্গলবার বিকালে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সদর উপজেলা স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক কর্মচারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী ফরিদুল ইসলাম, শহীদুল কবীর চৌধুরী, জমিলুল হক, রাকু চৌধুরী, সুলেখা বেগম, জয়শ্রী রায়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক নাজমা বেগম, শিরিনা খাতুন, সামসুল আলম জুয়েল, নাছিমা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সুনামগঞ্জ জেলার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অধীনে নয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত। বিগত ২০২২ সালে অনুষ্ঠিত কোভিড—১৯ টিকাদান কর্মসূচির টাকা, ইউনিসেফ কর্তৃক অতিরিক্ত দায়িত্বের টাকা, ভিটামিন ওরিয়েন্টেশনের বকেয়া টাকা চাওয়ার কারণে সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল আবেদীন কমল মাসের পর মাস আমাদের বেতন—ভাতা  ও ২ জনের শারদীয় দুর্গোৎসবের বোনাস বেআইনিভাবে বন্ধ করে রেখেছেন। ইউনিসেফ কর্তৃক অতিরিক্ত দায়িত্বের টাকা জাল স্বাক্ষর দিয়ে তিনি আত্মসাৎ করেছেন। আমরা শরিফুল আবেদীন কমলের দ্রুত অপসারণ চাই।
বক্তারা বলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল আবেদীন কমলকে দ্রুত অপসারণ করা না হলে আগামীতে জেলাব্যাপী কঠোর কর্মসূচি দেয়া হবে।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -