ছাতকে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় ৩৯ বোতল মদ উদ্ধার ও ২ মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর শহরের মন্ডলীভোগস্হ কালিমন্দিরে যাওয়ার ভিতরের রাস্তা থেকে দুই মাদক কারবারিকে আটক করে এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়।
![]()
এসআই ইমরান তালুকদার সঙ্গীয় ফোর্স সহ অভিযানে অংশ নিয়ে এসব মদ আটক করেন। উদ্ধারকৃত ২৫ বোতল AC BLACK ১৮০ মি.লি. করিয়া, প্রতি বোতল মদের পরিমান ১৮০ মি.লি. করে(১৮০x২৫) =৪৫০০ মি.লি. প্রতি বোতল মদের মূল্য ৫০০ টাকা করে (৫০০x২৫) = ১২,৫০০/- টাকা (খ) ০৯ বোতল AC BLACK 375 মি.লি.,প্রতি বোতল মদের পরিমান ৩৭৫ মি.লি করে (৩৭৫x৯) = ৩৩৭৫ মি.লি. প্রতি বোতল মদের মূল্য ১০০০ টাকা করে (১০০০x৯) = ৯০০০/- টাকা (গ) ০৫ বোতল MC DOWELLS NO1 375 মি.লি. করে,প্রতি বোতল মদের পরিমান ৩৭৫ মি.লি. (৩৭৫x৫) =১৮৭৫ মি.লি. প্রতি বোতল মদের মূল্য ৮০০ টাকা করে (৮০০x৫) = ৪,০০০- টাকা সর্বমোট-(২৫+৯+৫)= ৩৯ বোতল, যাহার সর্বমোট পরিমান (৪৫০০+৩৩৭৫+১৮৭৫) =৯,৭৫০ মি.লি.সর্বমোট মুল্য-(১২৫০০+৯০০০+৪০০০) =২৫,৫০০/- টাকা। গ্রেফতার করা হয়েছে আতিকুর রহমান (৫০) পিতা-মৃত আজিজুর রহমান, সাং-খারগাঁও, ইউপি-কালারুকা ও মোশারফ হোসেন (৪২), পিতা-মৃত মোহাম্মদ আলী, বর্তমান ঠিকানা-সাং মন্ডলীভোগ (শাহজালাল আবাসিক এলাকা), ৭নং ওয়ার্ড, ছাতক পৌরসভা। এব্যাপারে পুলিশ বাদি হয়ে ছাতক থানায় মামলা নং-২৭, তারিখ-২৩/১১/২৪ ধারা- ৩৬ (১) সারণির ২৪ (ক) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।





