- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন ড. ইউনূস

- Advertisement -

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের প্যারিস বিমানবন্দর থেকে রওনা দেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দুইটা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এদিকে, ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সরকারের সদস্য সংখ্যা ১৫ জন হতে পারে। আগামীকাল বুধবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে উপদেষ্টা হিসেবে আরও কারা থাকছেন তা এখনও জানা জায়নি।

এর আগে, বুধবার শ্রম আইন লঙ্গনের মামলায় ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করে তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাতে রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান, দুই শিক্ষক ও সমন্বয়দের সাথে বৈঠকে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে গড়ে ওঠা নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সাথে ছিলেন। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

/আরএইচ

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -