- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে লেবার পার্টি

- Advertisement -

ছবি : সংগৃহীত

একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী নেতা কেইর স্টার্মারের দল লেবার পার্টি।

যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পাশাপাশি বিরোধীদল লেবার পার্টির নিরঙ্কুশ জয়ের আভাস দিয়েছে বুথফেরত জরিপ। বৃহস্পতিবার ( ৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবার নেতা কেইর স্টারমার।

জরিপের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে লেবার পার্টি ৪১০টি আসনে জয়লাভ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি বা টোরি পাবে মাত্র ১৩১টি আসন।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্টারমার জানান, ‘অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যারা টোরির (আমাদের) জন্য ভোট দিয়েছেন এবং আমাদের পরিবর্তিত লেবার পার্টিতে আস্থা রেখেছেন।’ ২০০১ সালের পর লেবার পার্টির জন্যে এটি সবচেয়ে ভালো ফলাফল।

২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন শুরু হয়। যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০টি আসনে স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশি সময় দুপুর ১২টা) শুরু হয় ভোটগ্রহণ।

টানা চলে রাত ১০টা (বাংলাদেশি সময় রাত ৩টা) পর্যন্ত। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে। এবারের নির্বাচনে সেই মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে লেবার পার্টি।

এদিকে, গুরুত্বপূর্ণ জাতীয় এই নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে বলা হচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী নেতা কেইর স্টার্মারের দল লেবার পার্টি।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের একটি জরিপের ওপর ভিত্তি করে বিশ্লেষণে বলা হয়, হাউজ অব কমন্সে বর্তমানে যাদের ৩৬৫ আসন রয়েছে, ক্ষমতাসীন দল হয়েও তারা এবার মাত্র ৫৩ আসন পাবে। পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে লেবার পার্টি পাবে ৫১৬ আসন। এমনকি নিজের আসনেও হেরে যেতে পারেন ঋষি সুনাক। সেই সঙ্গে নিজ আসনে প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ড শাপসের পরাজয় টোরির ভরাডুবিকে আরও নিশ্চিত করে দিয়েছে।

পিডিএস/এমএইউ

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -