- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সম্পাদক সাইফুর

- Advertisement -

ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনির পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদের বাকী সময়ের জন্য সভাপতি নির্বাচিত হন গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম সাইফুর রহমান তালুকদার।সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর অব্যহতিপত্র গৃহীত হওয়ায় এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়।

সাধারণ সভার শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য আব্দুল বাসিত। সভায় তিনটি শোক প্রস্তাব গৃহীত হয়।এগুলো পাঠ করেন কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের শহীদদের স্মরণে শোক প্রস্তাব, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মরহুম সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ ও সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয়। তাদের স্মরণে এক মিনিট নিরবতা ও সুরা ফাতেহা পাঠ করা হয়। সাধারণ সভায় দীর্ঘদিন থেকে অসুস্থ ক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক দেবব্রত রায় দীপন তাঁর অনুভূতি ব্যক্ত করেন এবং প্রবাস-গমন উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য(সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য) শ্রী আশীষ দে কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার,নতুন সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল, মো: আব্দুল হাছিব,ক্লাব সদস্য শিব্বির আহমদ ওসমানী,মো: সাইফুল ইসলাম, শ্রী আশিষ দে,ফারহানা বেগম হেনা,দেবব্রত রায় দীপন, মো: কামরুল আলম, সাদিকুর রহমান চৌধুরী,শাহজাহান শাহেদ, মো: আলমগির আলম, মো: আব্দুল বাসিত, এম এ ওয়াহিদ চৌধুরী, তাসলিমা খানম বীথি, মোশাররফ হোসেন সুজাত, মো: মোশাহিদ আলী, তারেক আহমদ খান, লোকমান হাফিজ, দেলোয়ার হোসেন মান্না,শাহীন আহমদ, ইফতেখার শামীম, আব্দুল হান্নান,শাহিদ আহমদ হাতিমী,হেনা মমো ,মাসুম বিল্লাহ ফারুকী,সৈয়দ রাসেল আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে গোলজার আহমদ হেলাল দায়িত্বপালনে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি একটি টেকসই গতিশীল প্রেসক্লাব গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -