- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ভাইয়ের বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন আবু সাঈদের বোন

- Advertisement -

রংপুর ব্যুরো:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সেমিনার অ্যাটেনডেন্ট পদে চাকরি পেয়েছেন পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন। আবু সাঈদ বেরোবির ইংরেজী বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আজ বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সুমির হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. শওকত আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার দায়িত্বপ্রাপ্ত ড. মো. তাজুল ইসলামসহ আবু সাঈদের দুই ভাই উপস্থিত ছিলেন।

ভিসি ড. শওকত আলী জানান, তিনি ভিসি হিসেবে যোগ দেয়ার পর আবু সাঈদের পরিবারের একজনকে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে সাঈদের পরিবার থেকে সুমি খাতুনের নাম দেয়া হয়। পরে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তার নিয়োগ চূড়ান্ত করা হয়। আবু সাঈদের পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা রয়েছে এবং থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রংপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তাকে পুলিশের গুলি করার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে দেশে-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পর সারাদেশে আন্দোলন নতুন মাত্রা পায় বলে মনে করেন অনেকে।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -