- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ক্লাব দখল নিয়ে আওয়ামী লীগের হামলায় বিএনপির ২৫ নেতাকর্মী আহত

- Advertisement -

স্থানীয় একটি ক্লাব দখলকে কেন্দ্র করে পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন

শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ দিকে এ ঘটনায় চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।


স্থানীয়রা জানান, ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শতাধিক সদস্য বিশিষ্ট ‘উদয় সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন রয়েছে। ক্লাবটি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকদের নিয়ন্ত্রণে ছিলো। সম্প্রতি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির সমর্থক সালাম ফকিরের কাছ থেকে জোরপূর্বক ক্লাবের চাবি নিয়ে নেন। 

তারপরও শনিবার সন্ধ্যায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী সংগঠিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির সালাম ফকিরসহ তার লোকজনের ওপর হামলা চালান। এতে অন্তত ২৫ বিএনপি কর্মী সমর্থক মারাত্মক আহত হন। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনজনকে পাবনা জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িত সন্দেহে চারজনকে আটক করে। এ ছাড়া হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছে বলে জানান তিনি।
Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -