- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ

- Advertisement -

এবারের এইচএসসির ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বুধবার দুপুরে ওই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে হঠাৎ সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করতে শুরু করে।

তারা সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা। সচিবালয়ের ওই ভবনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সেখানে অবস্থান নিয়ে অবিলম্বে এইচএসসি পরীক্ষার ফলাফল অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে তারা। এই বিক্ষোভে প্রায় শ’খানেক শিক্ষার্থী উপস্থিত ছিল। তাদের বেশিরভাগ ওই পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল।

পরে তাদের সাথে কথা বলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের সচিবালয়ে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা সেখানেই অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে।

এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।

সে সময় কেউ কেউ বের হয়ে যেতে পারলেও অনেকেই সচিবালয়ের বিভিন্ন জায়গায় আটকা পড়ে যায়। পরে তাদেরকে একত্রিত করা হয়। পুলিশ হেফাজতে নেয়া হয় কাউকে কাউকে।

সচিবালয়ের নিরাপত্তায় সবগুলো গেট বন্ধ করা হয় বিকেল সাড়ে তিনটার দিকে।

পরে সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে ৫৩জন শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত রবিবার একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে এইচএসসিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থী। এসময় তারা শিক্ষা বোর্ডের ভেতর ঢুকে হামলাও চালায়। ভাঙচুর করে বোর্ড চেয়ারম্যানের রুম।

গত ১৫ই অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ওই ফলাফল বৈষম্যমূলক হয়েছে দাবি করে ‘এইচএসসি ব্যাচ ২০২৪’ ব্যানারে একদল শিক্ষার্থী গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।

ঢাকা ছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -