- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

জৈন্তাপুরে দূর্বৃত্তরা বাঁধ কেটে ফিসারী মালিকের ৫ কোটি টাকার ক্ষতি

- Advertisement -

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতাঃ

জৈন্তাপুরে দূর্বৃত্তদের শত্রুতার জেরে রাতের আঁধারে ফিসারীর বাঁধ কেটে দেয়ার ফলে ভেসে গিয়েছে প্রায় ৫ কোটি টাকার মাছ। ঘটনাটি ঘটেছে জৈন্তাপুর উপজেলার মোকাম বাড়ী এলাকার হাজী শাহাব উদ্দিনের মালিকানাধীন ডখাবিল এলাকার ফিসারীতে।

সরজমিনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  গিয়ে দেখা যায়, বিশাল ফিসারী এলাকার পূর্ব দিকে প্রায় ১০০ মিটার এলাকায় ভাঙনের ফলে পুরো ফিসারীর মাছ পানির সাথে ভেসে গেছে।

এ বিষয়ে ফিসারীর দায়িত্বরত ব্যবস্হাপক তাওহিদ হাসান বলেন, গত ৩০শে সেপ্টেম্বর গভীর রাত আনুমানিক ৩ টার সময় দূর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে। ওই সময় ফিসারী পাহারার কাজে নিয়োজিত দুইজন চৌকিদার প্রতিদিনের মত নৌকা নিয়ে ফিসারিটি পাহারা দিচ্ছিলো। রাতে তারা নৌকা নিয়ে পশ্চিম প্রান্তে গেলে হঠাৎ তীব্র পানির স্রোতের শব্দ তাদের কানে ভেসে উঠে। তাৎক্ষণিকভাবে তারা স্পটে এসে দেখে ফিসারীর বড় অংশ ভেঙ্গে পানি বের হয়ে যাচ্ছে। এ সময় বিপরীত দিকে ৫ সদস্যের দূর্বৃত্তরা নৌকা যোগে পালিয়ে যেতে দেখে তারা। চৌকিদার জানান তাদের সকলের মুখে মাস্ক পরিহিত ছিলো এবং টর্চের আলোয় কাউকে চিনা সম্ভব হয় নি।

এ বিষয়ে ফিসারীর সত্ত্বাধিকারী হাজি শাহাব উদ্দিন বলেন, বছর দুয়েক আগে ডখাবিল এরিয়ার চার পাশে বাঁধ দিয়ে ১০০ একর জমিতে ফিসারী তৈরি করে মাছের চাষ শুরু করেন। চলতি বছর জাতীয় মৎস সপ্তাহে তিনি সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় থেকে পুরস্কার পান। তিনি বলেন এটা দূর্বৃত্তদের কাজ। এখানে রুই,কাতলা,মৃগেল,বাউস,পাঙাস সহ প্রায় বিভিন্ন প্রজাতির মাছ ছিলো।যার আনুমানিক বাজারমূল্য আনুমানিক  পাঁচ কোটি টাকার মত। তিনি বলেন মাছের আকৃতি কেজিতে ১০/১২ সাইজের ছিলো। তিনি বলেন স্হানীয়দের সহায়তায় দূবৃত্তদের সনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -