- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

জৈন্তাপুরে কর্মসংস্থান নিশ্চিতে বালু মহাল খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

- Advertisement -

জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর উপজেলার বারকি শ্রমিকদের বালু উত্তোলনের সুযোগ দিয়ে কর্মসংস্থান নিশ্চিত এবং সারী নদী ও ৪নং বাংলা বাজার রাংপানি নদী বালু মহাল খুলে দেয়ার দাবী জানিয়ে স্থানীয় বারকি শ্রমিক সহ শ্রমজীবি মানুষের পৃথক দুটি মানববন্ধন  কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ০৩ টায় সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট দক্ষিণপাড় বাজার এবং বিকাল ০৪ টায় ৪নং বাংলাবাজার (রাংপানি) এলাকায় পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বারকি শ্রমিক,হেমার শ্রমিক, লোডিং শ্রমিকেরা সতস্ফূর্ত অংশ নেয়।

এসময়ে মানববন্ধনে বক্তারা বলেন জৈন্তাপুরের (৩ টি) সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানি ৪নং বাংলা বাজার, পাহাড়ীনদীর তীরবর্তী এলাকা থেকে বিগত ৫০ বছরের বেশী সময় ধরে বালু  উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছে বহু বারকি শ্রমিক। সেই সাথে প্রতক্ষ্য ও পরক্ষোভাবে এই বালুর সাথে হেমার ও বেলচা শ্রমিকরাও তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সে হিসেবে জৈন্তাপুরের এই সকল ঘাট গুলোতে প্রায় ৫০ হাজার শ্রমিক বালু উত্তোলনে  জড়িত।

কিন্তু দুঃখজনক হলেও সত্য বিগত কিছুদিন পূর্বে কিছু কুচক্রী মহলের অপ্রচারের কারণে এই সমস্ত বালু মহালে বার বার ষড়যন্ত্রের স্বীকার হচ্ছে।  সেই সাথে উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের একের পর এক অভিযানে বালু জব্দ করার ফলে শতভাগ শ্রমিক বেকার হয়ে পড়েছে। বর্তমানে শ্রমিক পরিবারদের শিশুদের লেখাপড়া চালানোতো দূরের কথা তিনবেলা খাবার জোগার করা অসম্ভব হয়ে গেছে।

এমতাবস্থায় দেশের অন্তরবর্তী কালীন সরকার প্রধানের নিকট তারা অনুরোধ করেন এই মুহুর্তে বিকল্প কর্মসংস্থান না থাকায় ম্যনুয়েল পদ্ধতিতে সারী,রাংপানি নদী হতে বৈধ উপায়ে বালু উত্তোলনের সুযোগ করে দেয়ার আহবান জানান শ্রমিক নেতারা। অন্যথায় জীবন জীবিকার জন্য ভবিষ্যৎএ বৃহৎ কর্মসূচির ঘোষণা দেন শ্রমিকরা। প্রশাসন পরিবেশের কথা বলে সারীঘাট লালাখাল সারী নদী ও রাংপানি ৪নং বাংলা বাজার, জাফলং, শ্রীপুর, ভোলাগঞ্জ, বিছনাকান্দি বালু পাথর কোয়ারী বন্ধ রেখেছে। সনাতন পদ্ধতি’তে সিলেটের সবক’টি বালু মহাল ও পাথর কোয়ারী খুলে দেয়ার জোর দাবী করেন।

সারীঘাট মানববন্ধন কর্মসুচি’তে সভাপতিত্ব করেন  সারীঘাট বারকি শ্রমিক সমিতির সভাপতি আমীর আলী। বক্তব্য দেন নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ শুক্রর মেম্বার, মাহমুদ আলী মেম্বার, ব্যবসায়ী আব্দুস সোবাহান, হাফিজ মখলিছুর রহমান, সালেহ আহমদ, রহিম উদ্দিন, কুটি মিয়া, শামীম আহমদ, নজির আহমদ, মিডিয়া কর্মী সোহেল আহমদ, রহমান আলী। ৪নং বাংলা বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব।
বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, আহমদ আলী মেম্বার, সমাজসেবী আব্দুল আহাদ, শ্রমিক নেতা সুনিল দেবনাথ,ফখরুল ইসলাম, ফারুক আহমদ, ওয়াদুদ মিয়া, কামাল হোসেন ও খোরর্শেদ আলম, জহির উদ্দিন, বাসির আহমদ, রমিজ উদ্দিন,জহিরুল ইসলাম,  আব্দুল বারিক ও কবির আহমদ।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -