- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

সোহরাওয়ার্দী-নজরুল কলেজে ভাঙচুর, পরীক্ষা স্থগিত

- Advertisement -

রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে বহিরাগতদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কলেজ দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাড়ি, ক্লাসরুম, অফিস থেকে শুরু করে হামলা থেকে কোনোকিছুই বাদ যায়নি। 

এ ছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে ব্যাপক ভাঙচুর ও হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পুরো পরীক্ষা শেষ করতে পারেননি।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে এই হামলার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা পার হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

11

জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সহপাঠীর মৃত্যুর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে শনিবার তাদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।

11-3

এর প্রতিবাদে রোববার (২৪ নভেম্বর) রাজধানীর প্রায় ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়। তারা হাসপাতালের মূল ফটকের নামফলক খুলে ফেলে। একপর্যায়ে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অন্য শিক্ষার্থীরাও সংঘর্ষে যোগ দেয়।

রোববার দুপুর ১২টার কিছু সময় পর রাজধানীর প্রায় ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ করে গেট ভাঙচুর করে।

11-4

পরে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের দিক থেকে কিছু শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে আন্দোলনরত শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে সোহরাওয়ার্দী কলেজের দিকে যায়। এ সময় উভয় পাশ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ধাওয়া ও পাল্টা ধাওয়া চলাকালীন পাঁচ ছয়জনকে আহত অবস্থায় রিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

Share This Article
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement - - Advertisement -

সম্পর্কিত আরও পড়ুন

কালারুকা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উটান বৈঠক ধানের শীষের জয় নিশ্চিতে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-৫…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

কানাইঘাটে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদের গণসংযোগ

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে এনসিপি থেকে মনোনয়নপ্রত্যাশী শিব্বির আহমদ আজ (৬…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

হরিপুরে জমজমাট আড্ডার মধ্যমণি সাংবাদিক গোলজার

সিলেটের হরিপুর বাজারে শীতের মধ্যরাতে জমজমাট আড্ডার মধ্যমণি হয়ে উঠেছিলেন জৈন্তাপুর উপজেলার…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

সুনামগঞ্জের সাবেক এমপি মতিউর রহমান ইন্তেকাল করেছেন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক থানা পুলিশের অভিযানে ০২জন গ্রেফতার 

ছাতক থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই রেজাউল…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ধানের শীষ প্রতিকের বিজয় নিয়ে আসবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান

না ফেরার দেশে চলে গেলেন অজস্র গানের ছাতকের উদীয়মান তরুণ গীতিকার ও…

ডেক্স নিউজ ডেক্স নিউজ

বিএনপি ক্ষমতায় গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে বৈষম্য করা হবে না

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সম্ভাব্য…

ডেক্স নিউজ ডেক্স নিউজ
- Advertisement -
- Advertisement - - Advertisement -